আগামী বছরের
এসএসসির ফরম পূরণ শুরু ৩০ অক্টোবর, ফি নির্ধারণ
২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ৩০ অক্টোবর থেকে অনলাইনে ফরম পূরণ কার্যক্রম শুরু হবে। ফরম পূরণ চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। এসএসসি পরীক্ষার ফরম অনলাইনে পূরণ ও প্রয়োজনীয় ফি পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল
রোববার ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে ফরম পূরণে নানা নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় জানানো হয়, শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা
বোর্ডের ওয়েবসাইটে
২৯ অক্টোবর দেওয়া হবে। সম্ভাব্য তালিকা থেকে ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বরের মধ্যে
অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে হবে।
নির্বাচনী
পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে ২৬ অক্টোবর। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করতে হবে ৩০
অক্টোবর থেকে আগামী ৮ নভেম্বরের মধ্যে। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ
তারিখ ৮ নভেম্বর। বিলম্ব ফিসহ ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে।
আর পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে অনলাইনে ফি জমা দেওয়া যাবে ১৪
নভেম্বরের মধ্যে। পরীক্ষার্থী প্রতি নির্ধারিত ফি সোনালী সেবার মাধ্যমে সোনালী
ব্যাংকের যেকোনো শাখায় জমা দিতে হবে।
https://talentednowhere.com/p7sxeihe?key=9c4e8ddb00bf93658f7202f23ad6f710
বিভাগভিত্তিক ফরম পূরণ ফি
বিজ্ঞান
বিভাগের পরীক্ষার্থীদের জন্য ফরম পূরণের ফি ২ হাজার ১৪০ টাকা। এর মধ্যে বোর্ড ফি ১
হাজার ৬২৫ টাকা ও কেন্দ্র ফি ৫১৫ টাকা। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের ফি ২
হাজার ২০ টাকা। এর মধ্যে বোর্ড ফি ১ হাজার ৫৩৫ টাকা এবং কেন্দ্র ফি ৪৮৫ টাকা।
পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ হিসেবে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ
করতে হবে। কোনো শিক্ষার্থীর কাছ থেকে নবম ও দশম শ্রেণির সর্বমোট ২৪ মাসের বেশি
বেতন নেওয়া যাবে না।
জিপিএ উন্নয়ন
২০২৩
সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫-এর কম
পেয়েছে—এমন পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে ২০২৪ সালের পরীক্ষায় জিপিএ
উন্নয়নের জন্য অংশগ্রহণ করতে পারবে। তাদের সব বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। এ
পরীক্ষায় জিপিএ উন্নয়ন হলে তা গ্রহণ করা হবে। অন্যথায় আগের ফল বহাল থাকবে।
বহিষ্কৃত পরীক্ষার্থীর জন্য করণীয়
বহিষ্কৃত পরীক্ষার্থীদের শাস্তির মেয়াদ শেষ হয়ে থাকলে এবং রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবে। তাদের সব বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হবে।
পরীক্ষা কবে
আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে আগেই জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

0 Comments