১ বছর পূর্তিতে মেসি বললেন, স্মৃতিগুলো আজীবন মনে থাকবে।
সোমবার (১৮ ডিসেম্বর) আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের এক বছর পেরিয়েছে। ২০২২ সালের এই দিনে কাতারের লুসাইল স্টেডিয়ামে ইতিহাস গড়েছিল লিওনেল মেসির দল। ৩৬ বছরের আক্ষেপ আর হতাশা ঘুচিয়ে দেশকে বিশ্বসেরার মর্যাদা এনে দিয়েছিলেন মেসি-আলভারেজরা। এক বছর পেরিয়ে গেলেও স্মৃতিগুলো এখনও মলিন মেসির কাছে।
কাতার বিশ্বকাপ জিতে কিংবদন্তির কাতারে নাম লিখিয়েছেন মেসি। জবাব দিয়েছেন অনেক সমালোচনার। কারণ এই এক বিশ্বকাপই যে অপূর্ণতা ছিল তার। ক্যারিয়ারে হাজার হাজার অর্জন থাকলেও বিশ্বকাপ জয়কে সবকিছুর চেয়ে এগিয়ে রাখেন মেসি। সোমবার মেসির বিশ্বকাপ জয়ের বর্ষপূর্তি। মেসিও ভোলেননি। বিশ্বকাপ জয়ের এক বছর পূর্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের বার্তা দিয়েছেন মেসি। বিশ্ব জয়ের সোনালী মুহূর্তের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, 'অবিস্মরণীয় স্মৃতি'।
বিশ্বকাপ জয়ের বর্ষপূর্তির পোস্টে ক্যাপশনে মেসি লিখেছেন, 'আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তের এক বছর। অবিস্মরণীয় এই স্মৃতিগুলো আজীবন মনে থাকবে। সবাইকে বর্ষপূর্তির শুভেচ্ছা।'

0 Comments